Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জন নিহত, আহত ১

By আওয়াজ সিলেট
20/09/2025 1 Min Read
1

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেটঃ-
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। একপর্যায়ে শনিবার (19 সেপ্টেম্বর) বিকেলে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ, এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন।

নিহতের নাম রফিক মিয়া (৩৮), তিনি লক্ষীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আহত ব্যক্তি হাসান আলী (৪২) বর্তমানে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়ায় দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল গত কয়েক সপ্তাহ ধরে। এক পক্ষ উপজেলা বিএনপির একটি প্রভাবশালী নেতার অনুসারী, অপর পক্ষ ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতাদের ঘনিষ্ঠ। শনিবার বিকেলে লক্ষীপুর বাজারে দলীয় নেতাকর্মীদের এক বৈঠকে কমিটি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র নিয়ে একপর্যায়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। রফিক মিয়া ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে।”

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির এক নেতা বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।”

নিহতের পরিবার ইতোমধ্যে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিশ্বনাথে ২৯শে সেপ্টেম্বর উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা।ত্যাগীদের মুল্যায়ন করা হবে।

Next

গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

One Comment
  1. Michael4527 says:
    21/09/2025 at 2:44 pm

    https://shorturl.fm/DvQd0

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.