1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে আত্মহত্যার উদ্দেশ্যে নিজেকেও দা দিয়ে আঘাত করে তিনি গুরুতর জখম হন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

নিহত রুবেনা বেগম (৩০) ওই গ্রামের আলী আহমদ (৩৫)-এর স্ত্রী। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।

ওসি তরিকুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এরই জের ধরে দুপুরে আলী আহমদ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে পুলিশ হেফাজতে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রুবেনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব