1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর শ্রমবাজার চালু করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যান মন্ত্রী ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা

শাহাদাতের সুযোগ এলে পিছপা হব না: আসিফ মাহমুদ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

শাহাদাতের সুযোগ এলে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা তার জন্য আফসোসের।

আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন। এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা। জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

স্ট্যাটাসের শেষদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন, ‘একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব