1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

ভারতে পাচার হওয়া ৩৬ বাংলাদেশি নারী পুরুষ ও শিশু সাজাভোগ শেষে দেশে ফেরত।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার  ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২৭ মে)বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন শওকত মেহেদী সেতু সহকারী কমিশনার ভুমি শার্শা,ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ,বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আজিজ আহম্মেদ,বেনাপোল এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস,

ফেরত আসারা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা,কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা।তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশের হাতে তারা আটক হয় ।এদের মধ্যে নারী রয়েছে ১৬ জন এবং শিশুসহ পুরুষ রয়েছে ২০ জন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব