Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি।

By আওয়াজ সিলেট
27/05/2025 1 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টুঃ-
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার এমন ঘটনা ঘটেছে।
প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর মানুষের শেষ ঠিকানা কবর। সেই শেষ ঠিকানায় হানা দিয়ে মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করেছে চোরেরা। তাও আবার একই পরিবারের ৪ জনের কঙ্কাল।

সোমবার (২৬ মে) দুপুরে স্থানীয়রা উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থান গেলে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারে। চুরির ঘটনা শুনে পরবর্তীতে সেখানে ভিড় জমান এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ওই এলাকার আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দুই বছর আগে, আবার কেউ দেড় বছর আগে। সবশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারোর মরদেহ নেই কবরের ভেতর।

তারা আরও জানান, কবর থেকে যে কঙ্কাল চুরি হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। তার কারণ, প্রতিটি কবরের উপরে দেওয়া বাঁশগুলো ছড়িয়ে আছে। কবর থেকে কঙ্কাল বের করেছে, তার চিহ্ন রয়েই গেছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আরাকান থেকে চট্টগ্রাম : বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইউনুসের ছায়াযুদ্ধ শুরু

Next

ভারতে পাচার হওয়া ৩৬ বাংলাদেশি নারী পুরুষ ও শিশু সাজাভোগ শেষে দেশে ফেরত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.