
লিটারে ফের ১৫ টাকা দাম বাড়াতে অপেক্ষায় আছে সেই সিন্ডিকেট-চক্র। রোজার আগে সরকারিভাবে একদফা দাম বাড়িয়ে ভোক্তার পকেট সাবাড় করলেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করেনি। এখন ঈদের আগে আরেক দফা বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতে সেই মাফিয়াচক্র ফাঁদ পেতেছে। নতুন করে আমদানি করা ভোজ্যতেল বন্দরে খালাস করছে না। আমদানি করা তেল ‘মাদার ভেসেল’ থেকে ‘লাইটার জাহাজে’ আনলোড করছে। অবৈধভাবে মজুত করে বিপুল পরিমাণ তেল গভীর সমুদ্রে ভাসিয়ে রেখেছে। সরকারিভাবে নতুন দাম ঘোষণা এলেই এই তেল খালাস করে বাজারে ছাড়া হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে।