Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধমৌলভীবাজারসিলেট

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় সাবেক কলেজ শিক্ষকসহ দুইজনের মৃ’ত্যু

By আওয়াজ সিলেট
06/03/2025 1 Min Read
0

মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকসহ আহত দুইজন মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া দুজন হলেন, বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং  ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।

গত সোমবার (৩ মার্চ) রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।

এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ ও ফাহাদ মনসুরের মৃত্যুতে তাদের পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সাথে উল্টো দিক থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ফাহাদ মারা যান। একইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ দুজন মারা গেছেন। এরমধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।

 

 

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

Next

লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর অপেক্ষায় সিন্ডিকেট লাইটার জাহাজে ভাসছে মজুত সয়াবিন তেল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.