Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটে গোলাপগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহ ৩ গরুচোর জনতার হাতে আটক

By আওয়াজ সিলেট
06/03/2025 1 Min Read
0

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে ৩জন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (৪মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

আটককৃতরা হলেন-সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে জমির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার বইটিকর এলাকার ফখরুল ইসলাম ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের জয়নাল।

বুধবার (৫মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান মোল্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ডাকাত আতঙ্ক দেখা দেয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো উপজেলাজুড়ে। বিভিন্ন মসজিদে মাইকিং করে ডাকাতদের বিষয়ে সতর্ক করে দেয়া হয়। এতে মানুষজন বেরিয়ে আসেন রাস্তায় ও পাহারা দিতে থাকেন। এরমধ্যেই উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহ মোটরসাইকেলসহ তিনজনকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন জনতা। এসময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুরিয়ে দেয়। খবর পেয়ে রাত গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে উত্তেজিত জনতা। পরবর্তীতে রাত পৌঁণে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে এবং সাড়ে ৪টার দিকে পুলিশ ওই তিনজনকে আটক করে নিয়ে যায়।

এব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান মোল্যা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতে চাইলে হাজারো উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে টিল ছুঁড়ে মারেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে আমরা তিনজনকে আটক করে নিয়ে আসি।

তিনি বলেন, গণপিটুনিতে তিনজনের জখম হয়েছে। রাতে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আজকে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

 

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

নাগরিক টিভির নড়াইল প্রতিনিধি রায়হানকে মুঠোফোনে হত্যার হুমকি।

Next

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.