1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

নাগরিক টিভির নড়াইল প্রতিনিধি রায়হানকে মুঠোফোনে হত্যার হুমকি।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- নাগরিক টিভির নড়াইল প্রতিনিধি রায়হান কে মুঠোফোনে হত্যার হুমকির অভিযোগে যশোরের অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ৪ মার্চ ২০২৫ তারিখে দুপুরে অভয়নগর থানাধীন  ০৫নং শ্রীধরপুর ইউনিয়ন পুড়াখালী বাওড়কুল গ্রামস্থ কামরুলের মুদি ও সারের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর ২ নং আসামি পুড়াখালি গ্রামের আলাল মোড়লের ছেলে রেজা মোড়ল এর সাথে সামান্য ভুলবোঝাবুঝি কে কেন্দ্র করে একই গ্রামের তব্বত আলির ছেলে রায়হানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক রায়হানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে দেখে নেবে বলে চলে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে ১ নং আসামি রাজু তার মোবাইল নং থেকে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন করার হুমকি দেয়।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব