1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় তালাবদ্ধ ঘরের মেঝেতে স্ত্রীর গলা কাটা মরদেহ, লাপাত্তা স্বামী দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর শ্রমবাজার চালু করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যান মন্ত্রী ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এর হরতাল অবরোধের ডেকেছে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের উদ্বৃতি দিয়ে বিবিসি বাংলা বলছে, আগামী ১৬ ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি বাংলা লিখেছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ১ ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচি অনুযায়ী, আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ।

এছাড়া ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আর ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ আত্মগোপনে রয়েছেন। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবস্থান করছেন দিল্লিতে। দলটির পক্ষ থেকে এরপর প্রকাশ্য কোনো কর্মসূচি দেখা যায়নি। অবশ্য গত ১০ নভেম্বর কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেদিন দলটির নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব