1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি এক নারী ও দুই যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শার্শা সীমান্তের শিকারপুর এলাকার একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানায় বিজিবি।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নতুন হাট গ্রামের পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ী গ্রামের বিপব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের কল্লোল মল্লিক (১৭)। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব