Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

চার মাসেই প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন মাসুক

By আওয়াজ সিলেট
28/01/2025 1 Min Read
0

একটু উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মাসুক মিয়া। গিয়েছিলেন বাবা, মা, স্ত্রী ও সন্তান ছেড়ে। আশা ছিল সৌদিতে গিয়ে ভাগ্য ফেরাবেন। ফেরাবেন পরিবারের সুখ-শান্তি, শেষ করবেন অস্বচ্ছলতা; কিন্তু সেই আশা ভেস্তে গেল। এক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন এই প্রবাসী।

মৃত্যুর ২০ দিন পর সোমবার বিকালে মাসুক মিয়া লাশ হয়ে ফিরলেন বাড়িতে।  লাশটি বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনদের কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

নিহত মাসুক মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের জহুর আলীর ছেলে। এক ছেলে সন্তানের জনক তিনি।

পরিবার সূত্র জানায়, মাত্র চার মাস আগে সৌদিতে যান মাসুক মিয়া।  ভালোই চলছিল তার প্রবাস জীবন।  গত ৭ জানুয়ারি সৌদিতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।  মাসুকের লাশ পরিবারের সদস্যরা দেখতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয় সন্দেহ।  অবশেষে মৃত্যুর ২০ দিন পর সৌদির দূতাবাসের সহযোগিতায় লাশ নিয়ে দেশে আসেন মাসুকের প্রবাস জীবনের সহকর্মী মাহমুদুর রহমান রুবেল।

সোমবার ভোররাতে লাশ পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে অসহায় পরিবারটির পক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কামাল হোসেন লাশ গ্রহণ করে বাড়ি নিয়ে আসেন। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাত কলেজ ইস্যু জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

Next

শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.