Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতপ্রবন্ধসিলেট

সিলেটের আদালত এলাকায় আসামিদের ওপর বারবার হামলা

By আওয়াজ সিলেট
20/12/2024 1 Min Read
0

সিলেটের আদালত এলাকায় আসামিদের ওপর বারবার হামলা হচ্ছে। সাবেক বিচারপতি থেকে শুরু করে সাধারণ আসামিও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার আদালত চত্বরে বাদীপক্ষের হামলায় রক্তাক্ত জখম হন সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু। তিনি বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে নেওয়ার সময় বাদীপক্ষের লোকজন আমিরকে বেধড়ক মারধর করে। ওই সময় তার নাক ও মাথা রক্তাক্ত দেখা যায়। পরে পুলিশ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এর আগে গত ২৪ আগস্ট আদালত পাড়ায় হামলার শিকার হন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের কাউন্সিলর একে লায়েক এবং ২৮ নভেম্বর বিএনপি কর্মী বিলাল আহমদ হত্যা মামলার তিন আসামি হামলার শিকার হন। 

আদালত থেকে জানা যায়, সুহেল হত্যায় আওয়ামী লীগ নেতা আমিরকে বুধবার রাতে নগরীর মীরের ময়দান এলাকা থেকে আটক করে র‌্যাব। বালাগঞ্জ থানা বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করতে নিয়ে গেলে হামলা হয়। আদালত চত্বর ও বারান্দায় পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে কয়েকজন তাকে কিল-ঘুসি মারতে থাকেন। পুলিশ ঠেকানোর চেষ্টা করলেও পারেনি।

এ বিষয়ে মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম  বলেন, পুলিশের নিরাপত্তার কমতি নেই। তারপরও একশ্রেণির লোক আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এটা খুবই দুঃখজনক। 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুহেলের চাচাতো ভাই পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করেন। আমির ওই মামলার আসামি। 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শার্শা ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর তীর থেকে একদিনে ৩ টি লাশ উদ্ধার।

Next

বানারীপাড়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.