Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

শার্শা ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর তীর থেকে একদিনে ৩ টি লাশ উদ্ধার।

By আওয়াজ সিলেট
19/12/2024 2 Min Read
0

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর তীর থেকে একদিনে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিনের বিভিন্ন সময়ে পাঁচভুলোট সীমান্তের ভাণ্ডারীর মোড়, কাদেরের মোড়ের নিচে চাঁদ আলীর বাঁশবাগান এবং পুটখালি সীমান্তে নাসিরের আমবাগান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান।

নিহতরা হলেন- শার্শা উপজেলার বেনাপোলের কাগজপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), বেনাপোলের দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেন ছেলে সাবুর আলী (৩৫) এবং চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামের জামিলুর রহমান ঢালির ছেলে সাকিবুল হাসান (২২)।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, সকালে পাঁচভুলোট সীমান্তের শূন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে জাহাঙ্গীরের লাশ পড়েছিল। স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

পরে লাশটি পুলিশের কাছে দেওয়া হয়েছে। কিভাবে লাশটি এখানে আসলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

তবে জাহাঙ্গীর আলমের ভাই রুস্তম আলি বলেন, “আমার ভাই ১৫ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। সেখানকার মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যাসন্তান আছে। তিনি কয়েকদিন আগে ভারত থেকে বাড়ি বেড়াতে আসেন। গতরাতে তিনি ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে।”

অপরদিকে নিহত সাবুর আলীর স্ত্রী হাসি বেগম সাংবাদিকদের বলেন, “সকালে একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে, পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে। পরে আমি একটি ইজিবাইক নিয়ে সেখানে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে পড়ে আছেন। তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে তিনি মারা যান।”

শার্শা থানার ওসি আমির আব্বাস বলেন, “বিকালে ইছামতি নদীর পাড়ে আরো একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবির একটি দল লাশটি উদ্ধার করে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফেঞ্চুগঞ্জ সামাজিক সংগঠন অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্টিত।

Next

সিলেটের আদালত এলাকায় আসামিদের ওপর বারবার হামলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.