Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রাজশাহীর বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার

By আওয়াজ সিলেট
10/06/2026 1 Min Read
0

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার বাগমারার তাহেরপুরে চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ মাহাবুর রহমান রাজু নামে এক ভুয়া কবিরাজকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছেন । এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহবুবুর রহমান রাজুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, (২২) বছর বয়সী এক গৃহবধূ সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। এরপর অভিযুক্ত কবিরাজ মাহাবুর রহমান রাজু চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বোরকা খুলতে বলেন। এতে রাজি না হওয়ায় ভন্ড কবিরাজ ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এই ঘটনায় স্থানীয় লোকজন ভন্ড কবিরাজ মাহাবুর রহমান রাজুকে গণপিটুনি দিয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত ওই ভুয়া কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় মামলা করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহী মহানগরীর পরিবহণ মালিক সমিতির সাথে মতবিনিময় সভা

Next

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের বাঁশের তৈরি ধানের ডোল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.