Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

শিল্প-সাহিত্য

বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার!

By আওয়াজ সিলেট
29/05/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ :-

প্রতি বছরের মতো এবারও ঈদ এলো, কিন্তু চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার!

বেশ কয়েক বছর থেকে ঈদে বাবা- মা নেই ; ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো কাকে জড়িয়ে ধরবো, কেমন আছি এ কথা জিজ্ঞেস করার কেউ নেই।

ছুটে গেলাম কবরের পাড়ে, সেখানে আরেক নিস্তব্ধতা-থেকে থেকে অজানা পাখির ডাক-চোখের পানিতে চারদিক ঝাঁপসা দেখি,নিজেকে বিপন্ন মনে হয়, অসহায়ত্বে পুরো শরীরে বয়ে যায় শীতল অনুভূতি।

বাবা-মা এর জন্য কখনো কিছইু করিনি, কিছু করতেও পারিনি। প্রতি বছর ঈদে মা বাবাকে জিজ্ঞেস করতাম , আপনারদের জন্য ঈদে কি আনবো উনারা বলতেন আমাদের তো বাবা সবই আছে, কিছুই লাগবে না।

বাবা চলে গেছেন ১লা ডিসেম্বর ১৯৭৮, আর মা ২৮শে আগষ্ট ২০১৯,সবই ওলোট পালট হয়ে গেছে আমার পৃথিবী; আমার সবকিছু।

এখন জীবন জীবনের নিয়মে চলছে, হাসছি-খেলছি,ক্যামেরার সামনে দাড়াচ্ছি, কাজ করছি কিন্তু ভেতরের হাহাকার যায়না।

সেই প্রিয় মুখ আর কখনো দেখবো না, পরম মমতায় বুকের ভেতরে কখনো আর আশ্রয় পাবো না, হাহাকারের তপ্ত মরুতে বাবা-মায়ের চোখের জল করুণাধারার মতো আর কখনো নেমে আসবে না … ….

যতদিন বেঁচে আছি, আমি জানি আমার প্রতিটি ঈদ বা প্রতিটি আনন্দের দিন এভাবেই কাটবে, পরমকরুণাময় আমার চোখের জলের বিনিময়ে আমার বাবা-মা কে পরম সুখে রাখবেন; আমাকে শৈশবে তাঁরা যেভাবে-যে পরম মমতায় লালন-পালন করেছেন তার চেয়েও বেশি যত্ন তাঁরা এখন আছেন এবং থাকবেন।

সবাইকে ঈদের শুভেচ্ছা

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান

Next

জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.