Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন

By আওয়াজ সিলেট
25/05/2026 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার। আজ রবিবার সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

লন্ডন প্রবাসী শানুর মিয়া, মো. বাদল মিয়া, মো. জামাল চৌধুরী, আকিকুর রহমান, শাহজাহান আলম ও জুতু মিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গোয়ালাবাজারসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার চালুর মাধ্যমে সাধারণ মানুষ সহজে সঠিক চিকিৎসা পরামর্শ ও মানসম্পন্ন ওষুধ পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, মানবসেবার মনোভাব নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এটি এলাকার মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে বলেও তারা মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর জামে মসজিদের ইমাম হাফিজ কামাল হোসেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার মুহিবুর রহমান মুহিব, লন্ডন ফার্মেসীর পরিচালক সাহেল মিয়া, সমাজসেবী মখন মিয়া, ফয়ছল আহমদ, আরিয়ান আহমদ, সায়েম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

Next

রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.