1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান হবিবপুর আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষন একাডেমির প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ রথের মেলাকে নিয়ে সক্রিয় চাঁদাবাজ চক্র ঋণ খেলাপি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। বড়লেখায় আসছেন শায়েখে চরমোনাই সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ হরিপুর সীমান্তে ৪০ ঘণ্টা ধরে আটকে ১১ জন, বাড়ছে মানবিক সংকট বিশ্বকাপে আর্জেন্টিনা তিতলে সব দলের সমর্থকদের জন্য ফ্রি কনসাল্টেশন

রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মফেজ আলী ও লাইলি আক্তার নামের দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলার চারঘাট থানার শলুয়া ইউনিয়নে অবস্থিত লায়লি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়িতে মজুদকৃত ৩৫ টি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতি ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, চলতি মাসে বিভাগের ৮ জেলায় ৫১৬ টি মাদক বিরোধী মামলা করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বপিুল পরিমাণ মাদক। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সহ ট্যাপেন্টাডল ট্যাবলেট ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব