1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি কুরআনের আলোকে নিজেদের গড়ে তুলে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে : আল্লামা হুছামুদ্দীন চৌধুরী রাজশাহীতে চাহিদা বাড়ছে তালশাঁসের বড়লেখায় ফোর্স মোভিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট অনুষ্ঠিত বাশি বিক্রি করেই চলে তার জীবন জীবিকা ঠাকুরগাঁওয়ে চলন্ত মহেন্দ্র ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ‘বিএনপি নেতা’ সাজার চেষ্টা: ওসমানীনগরে সাবেক মেয়রের মামা গ্রেপ্তার ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার।

বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা,মৌলভীবাজার :

কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন হাটে দেশীয় পশুর সরবরাহ বাড়লেও এখনো বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

সরেজমিন উপজেলার বড়লেখা হাজিগন্জ বাজার, শাহবাজপুর বাজার,চান্দগ্রাম বাজারসহ বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠলেও বিক্রি তুলনামূলক কম। বিশেষ করে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বিক্রেতারা তুলনামূলক বেশি দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।

ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম হলেও ছোট ও মাঝারি গরুতে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। বড় গরুর চাহিদা কম থাকলেও গ্রামাঞ্চলে ছোট ও মাঝারি গরুর কোরবানিই বেশি হয়ে থাকে।

বুরহান উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘প্রথমে একটি গরুর দাম ১ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে দরদাম করে ১ লাখ ৫ হাজার টাকায় কিনেছি। তবে বাজারমূল্য অনুযায়ী এটি প্রায় ৯০ হাজার টাকার মতো হবে।’

অন্যদিকে খামারিরা জানান, গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে। ফলে প্রত্যাশিত দামে গরু বিক্রি করা সম্ভব হচ্ছে না।

খামারি আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার খামারে আটটি গরু ছিল। এর মধ্যে দুটি বিক্রি করেছি, তবে আশানুরূপ দাম পাইনি। ক্রেতারা দাম কম বলছেন।’

এদিকে হাটগুলোতে কৃষক ও খামারিদের পাশাপাশি স্থানীয় পাইকারদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তাঁরা গ্রামীণ হাট থেকে গরু কিনে বড় বাজারে বিক্রি করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব