Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

কুরআনের আলোকে নিজেদের গড়ে তুলে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে : আল্লামা হুছামুদ্দীন চৌধুরী

By আওয়াজ সিলেট
25/05/2026 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, কুরআন শরীফ কেবলই আল্লাহ তাআ’লার পক্ষ থেকে নাযিলকৃত একটি আসমানী গ্রন্থ নয়, এর প্রতিটি শব্দ স্বয়ং আল্লাহর কথা। যারা পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলবে তারা নিশ্চয়ই সফলকাম হবে। কেননা কুরআনই একমাত্র জীবন বিধান, যা মানুষকে সুন্দর ও সুশৃঙ্খল জীবন উপহার দিতে পারে। তাই কুরআনের আলোকে নিজেদের গড়ে তোলার মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করা আমাদের সকলের দায়িত্ব।

গত ২৩ মে শনিবার লতিফিয়া হিফযুল কোরআন একাডেমি ওসমানীনগর-এর হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভী মাহমুদ আলীর সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের পরিচালনায় সূচিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আজাদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, দারুল হাদিস সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, হযরত শাহজালাল (রহ:) কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আল আমিন, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদ’র সহ সভাপতি আজির উদ্দিন (মেম্বার), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওসমানীনগর উপজেলা সভাপতি এসটিএম ফখর উদ্দিন, অফিস সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি মাওলানা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, আলহাজ্ব মিনা বেগম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড ওসমানীনগর উপজেলা সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম, কে এম শুহেদ আহমদ, মাওলানা মুজতবা আহমদ মিছলু, মাওলানা কবির আহমদ, মাওলানা ওলিদুর রহমান, মাওলানা শাকির আহমদ চৌধুরী, তালামীয সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, দক্ষিন সুরমা উপজেলা সভাপতি শামছুল ইসলাম, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে চাহিদা বাড়ছে তালশাঁসের

Next

বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.