
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী। বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ২রা মে স্বাক্ষরিত কমিটিতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে মোঃ তারেক মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে উবায়দুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
ঘোষিত কমিটির ১০টি পদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রুহুল কিস্ত চৌধুরী। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা। তিনি এরআগে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা ছাত্রদলের পূনাঙ্গ কমিটিতে জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।