1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত জগন্নাথপুরের রুহুল বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক:গ্রেফতার ১ ভারতে পাচার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত। পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওড়ের বাঁধ ভেঙে ফসল ডুবছে যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে বড়লেখায় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালন সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক:গ্রেফতার ১

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।

শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে ৫ হাজার ৭৬০ কেজি (১৯২ বস্তা) জিরা জব্দ করা হয় এবং আবুল হোসেনকে আটক করা হয়। জব্দ করা জিরার মূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান রোববার বিকেলে বলেন, জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব