Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা

By আওয়াজ সিলেট
03/05/2026 1 Min Read
0

 

সিলেটে তারেক রহমান–এর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষে পাস কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকায় দুঃখ প্রকাশ করেছেন জেলা যুবদলের নেতারা। কার্ডের স্বল্পতার কারণে সব ত্যাগী নেতাকর্মীর মধ্যে তা পৌঁছানো সম্ভব না হওয়ায় তারা ক্ষমা প্রার্থনা করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন সিলেট জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

সভাপতি মুমিনুল ইসলাম মুমিন জানান, বরাদ্দকৃত কার্ডের সংখ্যা ছিল খুবই সীমিত, যা নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের তুলনায় অপর্যাপ্ত। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং নির্যাতন সহ্য করা অনেক কর্মীকেই যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিষয়টি ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও দলের শক্তি হিসেবে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, প্রয়োজনের তুলনায় কার্ডের সংখ্যা ছিল নগণ্য। দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নেতাকর্মীদের সবাইকে মূল্যায়ন করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনিও দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান। পাশাপাশি তিনি দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এদিকে, জেলা যুবদলের নেতাদের এমন প্রকাশ্য দুঃখ প্রকাশ দলীয় অঙ্গনে বিভিন্ন আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওড়ের বাঁধ ভেঙে ফসল ডুবছে

Next

ভারতে পাচার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.