Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওড়ের বাঁধ ভেঙে ফসল ডুবছে

By আওয়াজ সিলেট
03/05/2026 2 Min Read
0

সুনামগঞ্জের মধ্যনগরে ভেঙে গেছে আরও একটি ফসলরক্ষা বাঁধ। শনিবার (২ মে) সকালে বাঁধ ভেঙে মধ্যনগরের বোয়ালা হাওড়ের ফসল ডুবছে। হাওড়ে ডুবে যাওয়া ধান কাটবেন, না কি বাঁধ রক্ষা করবেন—এই সংকটে পড়েছেন কৃষকরা।

এর আগে শুক্রবার (১ মে) বাঁধ ভেঙে এই উপজেলার শালদিঘা হাওড়ে পানি ঢুকছিল। দিনভর চেষ্টার পর ভাঙনের অংশ দিয়ে পানি প্রবেশ আটকানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর থেকে বৃষ্টিপাত হয়েছে। তাতে সোমেশ্বরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবোর দেওয়া বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে। সকালে ধান কাটতে গিয়ে এই পরিস্থিতি দেখে কান্নাকাটি শুরু করেন স্থানীয় কৃষকরা।

আশপাশের কৃষক ও প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে উপস্থিত হলেও ভাঙনের তীব্রতা ঠেকাতে পারেননি। স্থানীয় কৃষকরা বাঁধের এই ভাঙনের জন্য পাউবো ও তাদের নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনকে দোষারোপ করছেন। পানির প্রবল বেগ দেখে আশা ছেড়ে দিয়েছেন শত শত কৃষক।

উপস্থিত কৃষক ও কৃষাণিরা বলেন, বাঁধের কাজে অবহেলা ছিল। কালভার্টের মুখের এই বাঁধে আড়-প্যালাসেটিং কিছুই দেওয়া ছিল না।

মধ্যনগরের বোয়ালা গ্রামের কৃষকরা জানান, হাওড়ে বেশ পরিমানে ধান কাটার উপযোগী ছিল। শনিবার সকালে ধান কাটার জন্য শ্রমিক নিয়ে হাওড়ে গিয়ে দেখেন বাঁধ ভেঙে হাওড়ের ফসল তলিয়ে যাচ্ছে।

মধ্যনগর ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন বলেন, হাওড়ে ২০ হেক্টরের মতো জমির ধান কাটা হয়নি। এগুলো ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, হাওড়ের ধান কাটা শেষ হয়ে গেছে। এমন সময় বাঁধও ভেঙেছে। এজন্য বাঁধ ঠেকানোর চেষ্টা করা হয়নি।

মধ্যনগরের উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ যুগান্তরকে বলেন, সোমেশ্বরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের উপর দিয়ে পানি প্রবেশ করছে হাওড়ে। সকাল থেকে স্থানীয় লোকজনদের নিয়ে উপজেলা প্রশাসন অনেক চেষ্টা করেও পানি আটকানো সম্ভব হয়নি।

ইউএনও জানান, এই হাওড়ের কৃষকরা আগেই কিছু ধান কেটে নিয়েছেন। আর যেগুলো কাটার বাকি ছিল সেগুলো এর আগেই বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে উক্ত উপজেলার জিনারিয়া ও ইকরাছই হাওড়ের দুটি বাঁধ ভেঙে উল্লেখযোগ্য পরিমাণ ফসলহানি ঘটে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে

Next

পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.