1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওড়ের বাঁধ ভেঙে ফসল ডুবছে যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে বড়লেখায় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালন সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক মে দিবসে রাণীশংকৈলে শ্রমিকদের জমায়েত, র‍্যালি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান সিদ্দিকুর রহমান তালুকদার এর মায়ের মৃত্যুতে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের শোক বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক মহান মে দিবস উপলক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আলোচনা সভা জগন্নাথপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন।

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে ।
রাজশাহী নগরীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারক শরমিন আকতার।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল গোলাম রাব্বানী ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সেদিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর চন্দ্রিমা থানা মামলা নং-০৩, তারিখ ৩ মার্চ ২০২৬।

পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের রেফারেন্স নম্বর ছিল ১৬৫৫০/২৬, তারিখ ৯ মার্চ ২০২৬।

জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব