Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বড়লেখা পৌরসভা নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে

By আওয়াজ সিলেট
28/04/2026 1 Min Read
0

 

মুহাম্মদ হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

চলতি বছরের শেষের দিকে সারাদেশে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করার কথা বলছে স্থানীয় সরকার মন্ত্রী।

এমন অবস্থায় বড়লেখা পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে। ইতিমধ্যে বিভিন্ন সম্ভাব্য মেয়র প্রার্থী কাজ করছেন মাঠে স্থানীয়দের নিয়ে শুরু করেছেন বৈঠক।

গেল জাতীয় সংসদ নির্বাচনে এখানে জামায়াতে ইসলামীর প্রার্থীর ‍বিপুল সংখ্যক ভোট পাওয়ার বিষয়টি বিএনপিকে মাথায় রাখতে হচ্ছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীকে মাঠে নামিয়ে দিয়েছে।

স্থানীয়রা বলছেন, এখানে বিএনপি থেকে একমাত্র প্রার্থী করা হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জয়ের সম্ভাবনা থাকবে। কিন্তু যদি বিএনপির একাধিক প্রার্থী এখানে মেয়র পদে দাঁড়িয়ে যায় কিংবা হেভিওয়েট কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে বিএনপির প্রার্থীর এখানে জয়ের সম্ভাবনা ক্ষীণ। এমনিতে থাকবেনা এবার দলীয় প্রতীক। নির্দলীয় প্রতীকে নির্বাচনটি হলেও ভেতরগতভাবে বিএনপি একজন প্রার্থীকে সমর্থন করবে বলে জানা যায়।

তাই বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে কে হতে পারেন সেটা নিয়ে আলোচনায় আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু,পৌর বিএনপির সাবেক সভাপতি বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন,জেলা যুব দল নেতা আব্দুল কাদির পলাশ।তারা অনেকেই এখন নির্বাচনী প্রচারণায় আছেন।ফলে এখানে বিএনপির একাধিক প্রার্থী থাকলে পৌরসভার নেতৃত্ব বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

তারা মনে করছেন- সকলকে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে একজনকে মেয়র প্রার্থী করা হলে জামায়াতের সঙ্গে এখানে জেতা সহজ হবে বিএনপির।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক সুহেবের পিতারমৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

Next

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.