1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টিতে ধান কাটা মাড়াই শুকানো ব্যাহত, বন্যা আশন্কায় কৃষক জগন্নাথপুর পৌরবাসীর সেবক হতে চান আব্দুল মতিন লাকি বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বড়লেখা পৌরসভা নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে সাংবাদিক সুহেবের পিতারমৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক রাণীশংকৈলে ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই আটক জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা চেয়ে শতবর্ষী হাজী গফুরের সংবাদ সম্মেলন রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারের লঘাটি গ্রামে ডাকাতির সময় গুলিবর্ষণে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে রাত আনুমানিক ৩টার দিকে দাসের বাজার এলাকার আলী কমপ্লেক্সের মালিক আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৬/৭ জনের একটি ডাকাত দল বাড়ির গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন শব্দ পেয়ে বাহিরে এসে ডাকাতের আক্রমন বুঝতে পেরে ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিবর্ষণের এক পর্যায়ে ভুলবশত একটি গুলি ডাকাত দলেরই এক সদস্যের মাথায় লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ ঘটনায় আব্দুল কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিহত ডাকাতের লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব