1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সম্মেলন অনুষ্ঠিত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্হানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত দুই পর্বের এই সভায় প্রথম পর্বে সংগঠনের প্রেসিডেন্ট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইলিয়াছ আহমেদ।

এসময় প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার তাদের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে সরগুলো পাস করা হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার পদে নির্বাচন ঘোষণা করেন।

কিন্তু ঐ পদগুলোতে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন চুলচেরা বিশ্লেষণ করে সংগঠনের গতিশীল ধারাবাহিকতা বজায় রাখায় ও সাধারণ সদস্যরা বিগত প্রেসিডেন্ট এবং সেক্রেটারির প্রতি সন্তুষ্ট থাকায়, গত চারবারের প্রেসিডেন্ট নাজিম উদ্দিনকে প্রেসিডেন্ট ও গত চারবারের জেনারেল সেক্রেটারি আব্দুল মোমিন বেলালকে জেনারেল সেক্রেটারি এবং আবুল কালাম আজাদকে ট্রেজারার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান পারভেজ রাছেল, ভাইস প্রেসিডেন্ট ইলিয়াছ আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি আলিম উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ৪৩ সদস্যে বিশিষ্ট কার্যকরী পরিষদ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, মামুনুর রশিদ ফয়সল, এনাম হুসাইন, ইন্জিনিয়ার আব্দুল হান্নান, আছাদ উদ্দিন, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, বাবুল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, এমরান আহমেদ পান্না, নজমুল হোসেন, ব‍্যারিস্টার আব্দুল জব্বার, আম্বির হোসেন, ফয়সাল উদ্দিন, জামিল হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে সামাজিক ও মানবিক কাজ করে আসছে প্রতিষ্ঠার শুরু থেকে। মানবিক কাজগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে বিশেষ করে বড়লেখা উপজেলায় অসহায় গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন ভাবে মানবিক সহায়তা করে আসছে। এইদিকে ইংল্যান্ডেও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে, ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিল, বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজনদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সব শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টারা ও সদস্যবৃন্দ। রাতের ডিনার শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব