1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন, -এমপি মাহফুজা হান্নান রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাস জীবনের ইতি টেনে জনসেবায় আতাউর রহমান: বাংলা বাজার ইউনিয়নে নতুন নেতৃত্বের সুর বড়লেখার প্রশাসনের অভিযান,অবৈধ জাল ও বাঁধ অপসারণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় দুই শতাধিক স্টল

বড়লেখার অসচ্ছল পরিবারের ৩০ শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি

জেলার বড়লেখার কাঠালতলী এলাকায় অসচ্ছল মুসলিম পরিবারের ৩০ জন শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন হয়েছে।

সামাজিক সংগঠন কাঠালতলী জাগরণ সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে শুক্রবার(২৭ মার্চ) এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সুন্নতে খৎনার সার্বিক আর্থিক পৃষ্ঠপোষকতা করেন সমাজসেবক ও ব্যবসায়ী ফয়জুল কাদির। তাঁর এ উদ্যোগকে স্থানীয়রা ব্যাপকভাবে প্রশংসা করেছেন।

এ উপলক্ষে কাঠালতলী বাজারস্থ হাজী আছব্বির আলী কমপ্লেক্সে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।

সংগঠনের সভাপতি আহমদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সংগঠক শাহরিয়ার জামান খালেদ, আব্দুল মুকিত ফাইম, আখতার হোসাইন, সাহিদুল ইসলাম সাহেদ, সামছুদ্দিন সমছ, জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব