Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

কলকলিয়া–চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা অসম্পূর্ণ কাজে চরম ভোগান্তি

By আওয়াজ সিলেট
28/03/2026 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কলকলিয়া–চন্ডিডহর সড়ক। সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী, গাড়ি চালক ও যাত্রীরা। বিশেষ করে চন্ডিডহর খেয়াঘাট থেকে শুরু করে কলকলিয়া এলাকা পর্যন্ত রাস্তা ও সেতুর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

গলাখাল সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০০ মিটার সড়কে কয়েক মাস আগে সড়কটির সংস্কার কাজ শুরু করা হলেও গর্ত খনন করে ইট ও ইটের খোয়া দিয়ে আংশিক সমান করার পর এবং জগদীশপুর সেতুর ফাইলিংয়ের জন্য কিছু পিলার তৈরি করে হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও পুনরায় কাজ শুরু না হওয়ায় জনসাধারণের ভোগান্তি আরও বেড়েছে।

সামান্য বৃষ্টির কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহন চালক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে। কাদার কারনে ঝুকিতে ছাত্র ছাত্রী। কাজ কেন অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আঞ্জুর আলী বলেন, কয়েক মাস আগে সেতুর কাজ করার জন্য কয়েকটি রড সিমেন্টের কয়েকটি পাকা পিলার তৈরি করে লোকজন পালিয়ে যায়। আবার কয়েক মাস পরে এসে আরও কয়েকটি পাকা পিলার বানিয়ে মাটিতে ফেলে রেখে চলে যায়। আমরা টিকাদারকে ছিনি না এবং দেখি নাই যার ফলে বলতে পারিনি। আমরা জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীরকে নজর দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ বলেন, চন্ডিডহর কলকলিয়া সড়কের বেহাল দশা যার ফলে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের আহ্বান জানান তিনি।

স্থানীয় ও এলাকাবাসী চন্ডিডহর কলকলিয়া সড়ক ও জগদীশপুর সেতুটির কাজ দ্রুত সম্ন্ন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখার অসচ্ছল পরিবারের ৩০ শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন

Next

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.