1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, বাঙালির স্বাধীনতার ইতিহাসে এক অনন্য অধ্যায় বড়লেখাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি মনিরুজ্জামান খান গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুঃস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ বরেন্দ্র প্রেসকাব সভাপতিকে হামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতিন লাকি ঝিকরগাছা শংকরপুরে সাবেক ছাত্র নেতা ফারুক হোসেনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ। ঈদকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে বণিক সমিতির শক্ত অবস্থান প্রধানমন্ত্রীর ঈদ সেলামী গ্রহণ করলেন সিসিক প্রশাসক আঃ কাইয়ুম চৌধুরী বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ

বরেন্দ্র প্রেসকাব সভাপতিকে হামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার হয়। তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৬ মার্চ (সোমবার) রাজশাহী মেট্রোপলিটন আদালত (এক) এর বিচারক মো: আতাউল্লাহ আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বরাতে জানা যায়, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও সুরুজসহ তাদের সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়।

​হামলা চলাকালীন প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। অন্য এক সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ১৩টি সেলাই দিতে হয়। তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন।

এ নেক্কারজনক ঘটনার প্রতিবাদে ​পরের দিন রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

কথা বললেন ; রাজশাহী চীফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিডিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব