Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসারা দেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুঃস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ

By আওয়াজ সিলেট
17/03/2026 1 Min Read
0

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১৯ জন অসহায় নারী-পুরুষের প্রত্যেককে ৯ হাজার ৩০০ টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকার চেক প্রদান করা হয়।

সোমবার (১৬ মার্চ) রাণীশংকৈল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ, কমিটির সদস্য আনিসুর রহমান, মডেল মসজিদের কেয়ারটেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং স্থানীয় ব্যবসায়ী আব্দুল খালেকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও দান-সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। তিনি আরও বলেন, অসহায় মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এ সময় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে যাকাত বণ্টনের মাধ্যমে সমাজে দারিদ্র্য কমানো সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বরেন্দ্র প্রেসকাব সভাপতিকে হামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর

Next

গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.