Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টা, আটক -৬

By আওয়াজ সিলেট
01/02/2026 1 Min Read
0

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে মহিষবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় প্রথমে দুইজনকে আটক করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন-সিলেট শাহপরান থানার শৈলেন গু মল্লিকের পুত্র টিটন কুমার মল্লিক (৪৩),মৃত.নামর আলীর পুত্র মোঃ কামরুল ইসলাম(৪২),পিতাঃ আইয়ুব আলীর পুত্র মিন্টু আহমেদ (৪০),পিতাঃ মৃত.আব্দুল আলীর পুত্র তারেখ আহমদ সুরুক (৪২),সৈয়দ আবুল কালামের পুত্র সৈয়দ রাসেল মাহমুদ (৪৫), ও জৈন্তাপুর চিকনাগুল(পূর্ব হাত জোয়ানী) এলাকার মৃত. গিয়াস উদ্দিনের পুত্র মোঃ আঃরশিদ (৫২)।
এ সময় তাদের কাছ থেকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৩-৪১৬০) জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে দুটি মহিষ নিয়ে একটি পিকআপ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে একটি নোহা গাড়িতে আসা কয়েকজন নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিকআপটি থামায়। এরপর চালক ও হেলপারকে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা নোহা গাড়িতে থাকা দুইজনকে আটক করেন। তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয় এবং মহিষবোঝাই পিকআপটি থানায় নিয়ে যায়।

ছিনতাইকারীদের হামলায় আহত চালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা

Next

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.