Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা

By আওয়াজ সিলেট
01/02/2026 2 Min Read
0

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিগত ১৭ বছরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। তিনি বলেন, এম ইলিয়াস আলী নির্বাচিত হওয়ার পর এই আসনকে একটি উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তুলেছিলেন। কিন্তু তাঁর নিখোঁজের পর একাধিক সংসদ সদস্য নির্বাচিত হলেও উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।

গতকাল রবিবার রাতে ওসমানীনগর উপজেলার মাদার বাজারে উছমানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নভিত্তিক নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদী লুনা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পেতে যাচ্ছে। তিনি ভোটারদের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার স্বামী এম ইলিয়াস আলীর রেখে যাওয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
বিএনপি উন্নয়নে বিশ্বাসী দল উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারীপ্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের অধিকার ও উৎপাদন বাড়াতে ‘কৃষি কার্ড’, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো পূর্ণাঙ্গভাবে সচল করা এবং ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপনের জন্য তাদের বেতন বৃদ্ধি করা হবে।

উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আঃ মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, যুগ্ন সম্পাদক বদরুজ্জামান সেলিম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, জেলা মহিলা দলের আহবায়ক শারমিন তামান্না,ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতাহির আলী,উপজেলা সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ সভাপতি নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুদাচ্ছির খান,সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আঃ জমির, দপ্তর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলু, গন শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল আহমদ,যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রকিব আলী, কৃষকদলের আহবায়ক মুক্তার হোসেন বকুল,ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ।

সভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীদের আন্দোলন ১০ম গ্রেড নিয়ে নতুন উত্তেজনা

Next

ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টা, আটক -৬

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.