Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

বি এন পিরাজনীতি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আলোচনা সভা

By আওয়াজ সিলেট
08/11/2025 1 Min Read
0

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আলোচনা সভা

 

অভিজিৎ হাজং :: প্রতিনিধি আওয়াজ সিলেট::

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুশিয়ার আলম। জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য নাইম আহমেদ শিশির, শাহ রাহুল ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. মুমিনুর রহমান পীর শান্তর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তারেক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজানুল করিম পাপন ও রেজাউল করিম সহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রেখেছিল। আজও সেই চেতনা ধারণ করে জাতীয় মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে।
বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই গণতন্ত্রবিরোধী পাঁয়তারা শুরু করেছে। তাই ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থেকে জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে হবে। বক্তারা আরও বলেন, গণতন্ত্র রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলীয় শৃঙ্খলা ও আদর্শ মেনে রাজপথে থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত

Next

ঠাকুরগাঁওয়ে নৈশ কোচে নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, রুহিয়া চৌরাস্তায় কোচ আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.