Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতিসিলেট

জাতী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ ধানের শীষ, তালা ও ঈগলের লড়াই তুঙ্গে

By আওয়াজ সিলেট
06/02/2026 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ ৩ আসনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বিএনপি, আমার বাংাদেশ (এবি পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলায় প্রচারনার উত্তাপ ছড়িয়েছে। কে জিতবে ধরনের শীষ, তালা, নাকি ঈগল তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।

জগন্নাথপুর- শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনটি। জেলার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা শ্রমজীবি মানুষ, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেশী এ দুই উপজেলায়। দীর্ঘ দিন ধরে বন্যা, জলাবদ্ধতা, ভাঙ্গা রাস্তা, বিদ্যালয়ে শিক্ষক সংকট, মাদক এখানকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনজনই।

তফসিল ঘোষণার আগে থেকেই বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কয়ছর আহমদ ও সৈয়দ তালহা আলম অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন দুজনই। দোয়া মাহফিল, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে তারা এলাকার মানুষের সমস্যা শুনছেন এবং সমাধানের আস্বাস দিচ্ছেন।

আমার বাংলাদেশ (এবি পার্টি) থেকে ঈগল প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন সৈয়দ তালহা আলম। তিনি দীর্ঘ দিন থেকে সাংগঠনিক রাজনীতির সাথে যুক্ত। স্থানীয় সুত্র জানায় দলীয় অবস্থানের পাশি ব্যক্তি হিসেবে এই আসনে তার সাংগঠনিক ভিত্তি তুলনামূলকভাবে শক্ত। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীক নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

কয়ছর আহমদ বলেন, সুনামগঞ্জ ৩ আসনের মানুষ শান্তিতে ও নিরাপদ জীবন যাপন চায়। রাস্তা ঘাটের উন্নয়ন চায়, জলাবদ্ধতা ও বন্যা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার আমার অগ্রাধিকার। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে এ এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

সৈয়দ তালহা আলম বলে, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর দুই উপজেলার প্রতিটি এলাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। নারী পুরুষ ধর্ম বর্ন নির্বিশেষে সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায় এবং এবার ঈগলের পক্ষে ভোট দিতে আগ্রহী।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, মানুষ ধান, নৌকা ও লাঙ্গলের রাজনীতি দেখেছে। এবার জনসাধারণ বিকল্প চায়। ইনসাফ ভিত্তিক ও কল্যানমূখী রাষ্ট্র গঠনের প্রত্যাশায় তালা প্রতীকের প্রতি জনসমর্থন বাড়ছে। নির্বাচিত হলে মাদক, গ্যাস সংকট, জলাবদ্ধতার মতো সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এই আসনে মোট ভোটে সখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
এবার সুনামগঞ্জ-৩ আসনে মোট সাতজন প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সুনামগঞ্জ-৩ আসনে ভোটারদের মন জয় করতে পারে কে- ধানের শীষ, তালা না কি ঈগল।
স্থানীয় ভোটাররা বলছেন, তারা সৎ, যোগ্য ও কর্মক্ষম জনপ্রতিনিধি চান। দীর্ঘ দিনের সমস্যা সমাধানে যিনি কাজ করতে পারবেন তাকেই ভোট দেওয়ার কথা ভাবছেন তারা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Next

জগন্নাথপুরে সানলাইট বোডিংএর অবৈধ স্থাপনা অপসারণে মাপজোক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.