1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ

গত ১১ অক্টোবর রাতে রাজধানীর একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ডিবি পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফাহিম আহমদ শাহের বিরুদ্ধে সিলেটে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ৫ আগস্ট সিলেটে সংঘটিত হত্যা, জ্বালাও-পোড়াওসহ নাশকতার মামলা। এসব মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

ডিবি পুলিশের এক কর্মকর্তা সময় নিউজকে বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তাকেআদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ফাহিম আহমদ শাহ দীর্ঘদিন ধরে সিলেট জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

গ্রেফতারের পর তাকে কোথায় রাখা হয়েছে এবং কখন আদালতে তোলা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব