1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেক উপকারী ফল তেতুল বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদের ঝড় বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটিকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন বড়লেখার রাহেনা বেগম সংরক্ষিত নারী আসনের নমিনেশন জমা দিলেন

ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুশিয়ারা রেলসেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সেলিম ওরফে কলা মাস্তান (৩৮)। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা

ফেঞ্চুগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটককৃত সেলিমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করে শনিবার (১৮ অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

ওসি আরও বলেন, “মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব