1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

শার্শা পুটখালী সীমান্ত হতে ৯টি স্বর্ণের বার সহ এক স্বর্ণ পাচারকারী গ্রেফতার।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্টার:-

যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত হতে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার সহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে ২১ ব্যাটেলিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।

২১, বিজিবি সূত্রে জানা গেছে,বুধবার (৮ অক্টোবর) দুপুরে গোপণ সংবাদ পেয়ে খুলনা ২১ বিজিবি’র অধীন শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী ক্যাম্পের বিজিবি’র একটি আভিযানিক দল পুটখালীর উত্তর পাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার সহ উপরিল্লিখিত স্বর্ণ পাচারকারী আসামী মো.মনিরুজ্জামান”কে গ্রেফতার করে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।

আসামী মনিরুজ্জামান ঐ পুটখালি গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও সীমান্তে চোরাচালান রোধে ২১,বিজিবি’র কড়া নিরাপত্তা রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারত সীমান্ত সংলগ্ন ঐ পুটখালী গ্রামে অভিযান পরিচালনা করে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার সহ আসামী মনিরুজ্জামান’কে গ্রেফতার করা হয়।

আসামী মনিরুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে স্বর্ণ পাচার মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা প্রদান করা হবে বলে অধিনায়ক জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব