1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত তৃনমুল থেকে বেড়ে উঠা মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রী হাছনার ফেসবুক পোস্ট খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার দায়ীত্বশীল বৈঠক অনুষ্ঠিত চিকিৎসক ও জনবল সংকটে জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভোগান্তিতে রোগীরা বড়লেখার নতুন ইউএনও’র সাথে উপজেলা জাসাস’র সৌজন্য সাক্ষাৎ

কলকলিয়ায় ভি ডব্লিউ বি কর্মসূচীর চাল বিতরণ, ২৫৭ জন নারী পেলেন খাদ্য সহায়তা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরে “ভুলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কর্মসূচির আওতায় ২৫৭ জন দরিদ্র ও অসহায় নারী উপকারভোগীর মাঝে দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সরকারের এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নেও ভূমিকা রাখছে।”

তিনি আরো বলেন, আমাদের অত্র ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের (বিডব্লিউবি)কর্মসূচির আওতায় ২৫৭ জন কার্ডধারি উপকার ভোগীর মহিলাদের মাঝে দুই মাসের একত্রে ৬০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কোনো উপকার ভোগী যেন বিডব্লিউবি কর্মসূচীর আওতার প্রাপ্ত চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত না থাকে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এসময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম, ১ ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য  কামরুজ্জামান, ২ নং ওয়ার্ডের সদস্য মাহবুবুল হাসান মোহন, ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও হতদরিদ্র নারীদের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করে সরকার, যাতে তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ হয় এবং তারা কিছুটা স্বস্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব