1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে তালা বদ্ধ ঘরে সনাতন ধর্মাবলম্বী মা-মেয়ের লা/শ উ/দ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর সিকদারহাট গ্রামে নিজ বাড়ি থেকে মা শাপলা রানী (৫০) ও মেয়ে শর্মিলা রাণী (১৮) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। শাপলা রানী ও তার মেয়ে শর্মিলা রাণী সিকদারহাট গ্রামের জগদীশ রায়ের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী ও মেয়ে শর্মিলা রানী নিজ বাড়িতেই থাকতো। স্বামী মাঝে মাঝে বাসায় আসতো। অভাবের সংসার কোনো রকমে দিন কাটতো তাদের। হঠাৎ ঘটনার দিন রাতে ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরা করার সময় পথচারীরা বাতাসে বিকট দুর্গন্ধ পায়। পরে আশপাশের লোকজন টর্চ লাইট মেরে ও বাড়ির ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ দেখতে পায়।

প্রতক্ষদর্শীরা সাথে সাথে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অর্ধগলিত দুটি লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় এলাকাবাসীর দাবি কীভাবে মারা গেলো তা তদন্ত করা জরুরি। কারণ একই পরিবারের দুটি মানুষ এভাবে লাশ হয়ে নিজ বাড়ির ভিতরে পরে থাকবে এটা মেনে নেয়া যায় না।

ঘটনাস্থলে আসা সদর থানার এসআই দীন মোহাম্মদ এ বিষয়ে জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। শীর্ঘই মৃত্যুর আসল রহস্য প্রকাশ পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব