Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ওসমানীনগরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

By আওয়াজ সিলেট
24/09/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোয়ালাবাজার করনসী রোডের ‘রাহমান এপার্টমেন্ট’-এ অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসি।

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজারের রাজনগর উপজেলার মো. মুরাদ আলী (৩৯), সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিল আহমদ নাঈম (৩৩) ও গাজীপুরের ইমরান হোসেন (৩০)।
অভিযানকালে ৭টি কালো পলিপ্যাকে প্যাকেটজাত অবস্থায় মোট ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ১৪০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১৪টি ট্যাবলেট নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ১ হাজার ৩৮৬ ট্যাবলেট সিলগালা করে বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসির বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুহুল আমিন। এ ঘটনায় ডিএনসির পক্ষ থেকে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ

Next

ভারতের কাছে হেরে এবার যে সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.