1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

ঠাকুরগাঁওয়ে গলায় ছুরি ঠেকিয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে ধর্ষণের অভিযোগ আটক ১।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাঁর ভাইকে সঙ্গে নিয়ে থানায় এজাহার দায়েরের পর পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন (২১) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের এরশাদ আলীর মেয়ে। অসহায় আসমা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে থানার সামনের মেইন সড়ক থেকে স্থানীয় দুই ব্যক্তি—শওকত আলী ওরফে তরকারি (৪৫) ও নাজিরুল ইসলাম (৩৫)—প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে। পরে তারা খুনিয়া দীঘি স্মৃতিসৌধসংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে মেইন সড়কে ফেলে রেখে যায়। বাড়ি ফিরে আসমা ঘটনাটি তার মামাতো ভাই রেজাউল করিমকে জানান।

পরদিন (১০ সেপ্টেম্বর) রেজাউল অভিযুক্তদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী আসমা বাদী হয়ে অভিযুক্ত দুইজনের নামে রাণীশংকৈল থানায় এজাহার দায়ের করেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এজাহার দায়ের পরপরই অভিযুক্ত শওকত আলী ওরফে তরকারিকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নাজিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব