1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

অভিজিৎ হাজং বিশ্বম্ভরপুর প্রতিনিধি আওয়াজ সিলেটঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর অঞ্চল রক্ষায় নিবেদিবাঁচাও আন্দোলন’-এর তাহিরপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্ব গঠনের পাশাপাশি হাওর অঞ্চলের সার্বিক সমস্যা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। তিনি বলেন, “হাওরের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা আজ হুমকির মুখে। আমাদের সম্মিলিত আন্দোলনই পারে এই অঞ্চলের প্রাণ-প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহালুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সার্জেন্ট জিয়াউর রহমান (অবঃ), বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি গনি আনছারি, ও শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবু সাঈদ।

বক্তারা তাহিরপুরসহ সমগ্র হাওর এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী-খাল ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও প্রশাসনিক উদাসীনতার কারণে সৃষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবি জানান। তারা হাওর অঞ্চলকে বিশেষ এলাকার মর্যাদা দিয়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

সম্মেলনের শেষপর্যায়ে তাহিরপুর উপজেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয় এবং আগামী তিন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব