1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেক উপকারী ফল তেতুল বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদের ঝড় বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটিকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন বড়লেখার রাহেনা বেগম সংরক্ষিত নারী আসনের নমিনেশন জমা দিলেন

সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবর্ষণে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ডোনা সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান, তিনি বড় চতুল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান ঐদিন বিকেলে মহিষ আনতে ডোনা সীমান্তের ওই এলাকায় যান। এ সময় বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর থেকে তার লাশ সীমান্তের ওই এলাকাতেই পড়ে রয়েছে।

এ বিষয়ে স্থানীয় আটগ্রাম সীমান্ত বিজিবি ফাড়ির নায়েক সুবেদার ফারুক আহমদ স্থানীয় আওয়াজ সিলেট প্রতিনিধি কে জানান  কানাইঘাট থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। পুলিশ আসার পর বিজিবি লাশ উদ্ধার করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব