Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদকমৃত্যু সংবাদসিলেট

বহু অপেক্ষার পর দেশে ফিরছে সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দ্বীপের মরদেহ

By আওয়াজ সিলেট
16/11/2025 1 Min Read
0

বহু অপেক্ষার পর দেশে ফিরছে সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দ্বীপের মরদেহ

 

আওয়াজ সিলেট, সিলেট প্রতিনিধি: আরাফাত রহমান শাহ।।

অবশেষে দেশে ফিরছেন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দ্বীপ। তবে জীবনের পথে নয়—চিরবিদায়ের নীরবতায়। আগামী মঙ্গলবার মালয়েশিয়া থেকে তার মরদেহ পৌঁছাবে হবিগঞ্জের বাহুবল উপজেলার মন্ডলকাপন এলাকার নিজ গ্রাম পুটিজুড়ীতে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাত্র ২১ বছর বয়সী দীপংকর দাশ দ্বীপ গত ১১ নভেম্বর মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। বাবা মা ও ছোট ভাই নিয়ে ছিলো তার পরিবার। হঠাৎ এই মৃত্যুতে পরিবার, স্বজন ও অনুরাগীদের মাঝে নেমেছে গভীর শোকের ছায়া।

২০২২ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি শুরু করেন দ্বীপ। অল্প সময়েই তিনি হয়ে ওঠেন তরুণদের মাঝে জনপ্রিয় মুখ। বর্তমান অশালীন কনটেন্টের ভিড়ে তার ভিডিওগুলো ছিল পরিবার-পরিজন নিয়ে দেখার মতো। নিজের পরিবার, বন্ধু ও সমাজকে কেন্দ্র করে নির্মিত তার প্রতিটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে উঠত।

পড়ালেখার উদ্দেশ্যে ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি মালয়েশিয়ায় যান। কিন্তু বিদেশে মন ছিল না তার। ফেসবুকে একাধিক পোস্টে তিনি জানিয়েছিলেন—পরিবার ও বন্ধুদের ছাড়া তার ভালো লাগছে না, খুব দ্রুত দেশে ফিরে আসবেন।

কিন্তু সেই দেশে ফেরা হলো না জীবনের পথে। ফিরছেন নিস্তব্ধতায়, প্রিয়জনদের চোখের অশ্রুতে।

তার আকস্মিক মৃত্যুতে কনটেন্ট নির্মাতা মহলে ও সিলেটের তরুণ সমাজে শোকের ঢেউ নেমে এসেছে। সবাই বলছেন—দ্বীপের প্রয়াণে নিভে গেল সম্ভাবনার এক উজ্জ্বল আলো।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Next

জগন্নাথপুরে মারা-মারি মামলার আসামী কাইয়ূম গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.