Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক! ৩ জনকে শোকজ

By আওয়াজ সিলেট
30/08/2025 1 Min Read
0

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের তালাবদ্ধ দপ্তরে প্রবেশ করে চেয়ারম্যানের চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ—ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি টিকটক আইডি থেকে ভিডিও প্রকাশ পায়। এতে দেখা যায়, এক তরুণী উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে জনপ্রিয় একটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও করছেন। পেছনে ঝুলানো নামফলকে পরিষ্কারভাবে চোখে পড়ে সাবেক চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে—“চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ, সিলেট।”

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়। শুরু হয় প্রশ্ন—তালাবদ্ধ দপ্তরে কীভাবে ঢুকলেন ওই তরুণী? কে দিল এই সুযোগ?

বিশ্বস্ত সূত্র জানায়, জন্মনিবন্ধনের কাজে উপজেলা নির্বাহী অফিসে এসেছিলেন ওই তরুণী। এক পর্যায়ে বাথরুম ব্যবহারের অজুহাতে চেয়ারম্যানের দপ্তরে প্রবেশ করেন তিনি। এরপর সঙ্গী অপর এক তরুণীর সহায়তায় তৈরি করেন বিতর্কিত ভিডিও।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানা পুলিশ একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে।

উপজেলা পরিষদের তিন কর্মচারীকে ইতোমধ্যেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, “ভিডিওতে থাকা তরুণী এখনো অজ্ঞাত। তিনি বলেন বাথরুম ব্যবহারের জন্য ওই কক্ষে প্রবেশ করেছিলেন। এরপর চেয়ার দেখে টিকটক ভিডিও তৈরি করেন এবং তা আপলোড দেন। বিষয়টি তদন্তাধীন এবং আমরা ভিডিও ও অন্যান্য তথ্য যাচাই করছি।”

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

Next

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.