Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়

By আওয়াজ সিলেট
14/01/2026 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগর–বিশ্বনাথ সীমান্তবর্তী জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই গৌরবজনক অর্জনে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়টি ১৯৬৯ সালে এলাকার বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব জমির আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে অবস্থিত এই বিদ্যালয় বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় শিক্ষার বিস্তার, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে বিজ্ঞান ও মানবিক বিভাগে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব বলেন,এই সাফল্য একক ব্যক্তির নয়; এটি শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের বিদ্যালয় জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবে।
সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, খেলাধুলা, স্কাউটিং, গার্লস গাইড, বিজ্ঞান মেলা প্রভৃতি আয়োজন করা হয়। বিদ্যালয়ের অনলাইন কার্যক্রমের মাধ্যমে ভর্তি, ফলাফল প্রকাশ এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী দেব অনন্যা, যা বিদ্যালয় ও এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার হাতে দুই যুবক আটক

Next

গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.