Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

ভিপি নুরের ওপর হামলা অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকেই ইঙ্গিত করে

By আওয়াজ সিলেট
30/08/2025 1 Min Read
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, নুরুল হক নুরের ওপর হামলা অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকেই ইঙ্গিত করে।

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত গভীর উদ্বেগ প্রকাশ করছে, নিন্দা জানাচ্ছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের পতনের পর এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

তিনি বলেন, জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের হামলা অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকেই ইঙ্গিত করে।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঢাকা মেডিকেলে ‘অবরুদ্ধ’ আসিফ নজরুল

Next

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.