Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়প্রবন্ধ

ঢাকা মেডিকেলে ‘অবরুদ্ধ’ আসিফ নজরুল

By আওয়াজ সিলেট
30/08/2025 2 Min Read
0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসিফ নজরুলকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছেন গণপরিষদের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

 

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। এ সময় গণঅধিকার পরিষদের নেতারা বিভিন্ন শ্লোগান দেন বলে জানা গেছে।

 

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর চড়াও হয়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দলটির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। সেখানেই নুরসহ শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এর আগে সন্ধ্যায় একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হন।

 

এ দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের চার নেতাকর্মীসহ এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

 

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন—গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) এবং পুলিশ ইন্সপেক্টর আনিসুর রহমান (৪২)।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, সংঘর্ষে আহত চার নেতাকর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে হলে যেসব নিয়ম মানতে হবে

Next

ভিপি নুরের ওপর হামলা অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকেই ইঙ্গিত করে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.